বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ইসরায়েলি হামলায় গাজায় ৫ দিনে ঝরেছে ৭০ শিশুর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় গত পাঁচ দিনে ইসরাইলি হামলায় প্রায় ৭০ জন শিশু মারা গেছে। গতকাল রবিবার ( ১২ জানুয়ারি) ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা পরিষেবা এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গত পাঁচ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৭০ শিশু প্রাণ হারিয়েছে। নিহত এই শিশুদের বয়স নিয়ে বিশদ কোনো বিবরণ দেয়নি সিভিল ডিফেন্স।

১৫ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্মক হামলায় ফিলিস্তিনি জনপদটির  হাজার হাজার শিশুর জীবন তছনছ হয়ে গেছে। বহু শিশু হামলায় মারা গেছে।

অনেকে পঙ্গু হয়ে গেছে। হাজারো শিশু পরিবার হারিয়ে এতিম হয়ে পড়েছে।

এদিকে উত্তর গাজার জাবালিয়ায় গতকাল একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে শিশুসহ কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছিল।

এদিকে ৮ জানুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এক বিবৃতিতে জানান, ‘নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইল আরো বেশি হামলা চালাচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটছে। সেই সঙ্গে মানবিক বিপর্যয়সহ ক্রমবর্ধমান ঠান্ডায় শিশুরা অবর্ণনীয় কষ্টে পড়েছে।

৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৪৬,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১০৯,৬০০ জনেরও বেশি মানুষ।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল স্থানীয় সময় দুপুরে জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার আক্রমণে ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে মোসাদ ও শিন বেতের প্রধানসহ জ্যেষ্ঠ মধ্যস্থতাকারীদের পাঠাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ ছাড়া গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী  সংগঠন হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই চলাকালে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরো ছয়জন আহত হয়েছেন। গত শনিবার গাজার বেইত হানোনুনে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

ইসরায়েলি বাহিনী বলছে, বেইত হানোনুন এলাকায় অভিযানরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের দিকে গুলি ছুড়তে শুরু করে।

সূত্র : আলজাজিরা, এএফপি

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ