সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

এবার হজ নিয়ে প্রতারণা করায় সৌদিতে দুই প্রবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হজ নিয়ে প্রতারণা করার অভিযোগে সৌদি আরবে দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, এই প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিলেন।

গ্রেপ্তার দুইজন মিসরের নাগরিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা করার বিজ্ঞাপন দিয়েছিলেন।

হজের ভুয়া বিজ্ঞাপন দেখে কেউ যেন প্রতারিত না হন সেজন্য মুসল্লিদের সাম্প্রতিক সময়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরব।

দেশটি জানিয়েছে, শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে হজের অনুমতি নেওয়া যাবে। আর যারা অনুমতি নিয়ে হজ করবেন তারা সর্বোচ্চ সেবা এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া হজ সম্পন্ন করতে পারবেন। আর এবার সৌদির অভ্যন্তরে থাকা মানুষদের হজের অনুমতি নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। 

সৌদির আলেমরা জানিয়েছেন, যারা অনুমতি ছাড়া হজ করবেন তাদের পাপ হবে। এছাড়া অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সৌদি। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৪ জুন পবিত্র হজ পালিত হতে পারে।

যেসব প্রবাসী হজ বিষয়ক আইন মানবেন না তাদের নিজ দেশে ফেরত পাঠানোসহ অর্থদণ্ড করা হতে পারে।

সূত্র: গালফ নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ