বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি বাড়াতে বললেন কিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর আদেশ দিয়েছেন। এছাড়াও তিনি বিস্ফোরক ও পরমাণু সেক্টরকেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এই আদেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

নতুন বছরের পরিকল্পনা বিষয়ক বৈঠক থেকেই কিম এই নির্দেশনা দিয়েছেন। কিম বলেছেন, তার দেশ সাম্রাজ্যবাদ বিরোধী দেশগুলোর সাথে সম্পর্ক আরো জোরদার করবে। 


উত্তর কোরিয়া বর্তমান সময়ে রাশিয়ার সাথে সম্পর্ক আরো জোরদার করছে। ওয়াশিংটনের অভিযোগ পিয়ংইয়ং মস্কোকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তিনি (কিম) সামরিক কর্মযজ্ঞ আরো বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিস্ফোরক উৎপাদন কেন্দ্র, পরমাণু অস্ত্র ও বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে বলা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ