এ বছরের হজ্ব আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার হজ্বযাত্রীর সংখ্যা সীমিত না রাখার পাশাপাশি বয়সসীমাও রাখবে না সৌদি সরকার।।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির হজ্ব ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন,হজ্বযাত্রীর সংখ্যা করোনার আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।
তথ্যমতে, ২০১৯ সালের হজ্বে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর করোনার কারণে হজ্বযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের হজে প্রায় ৯ লাখ হজ্বযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের। সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রাখা হয়। বাধ্যতামূলক করা হয় করোনার টিকা ও নেগেটিভ সনদ।
এদিকে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের (২০২৪) ১৬ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্ব করতে পারবেন। হজ্বে যেতে হজ্বযাত্রীদের নিবন্ধন শু