সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

গাজা থেকে ছয় লাখ লোককে সরে যেতে বলেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত


এক সপ্তাহ যুদ্ধবিরতির পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিস এবং উত্তর গাজার জাবালিয়া ও শুজাইয়া এলাকায় স্থল অভিযান জোরদার করেছে তেল আবিব। নিরাপদ আশ্রয়ের অভাব সত্ত্বেও দক্ষিণ গাজা থেকে ছয় লাখ লোককে সরে যেতে বলেছে ইসরায়েল।

যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় অবরুদ্ধ উপত্যকাটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
হামাস বলেছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী গত মঙ্গলবার বলেছেন, যুদ্ধের পর গাজার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)।

উত্তর-দক্ষিণে তুমুল লড়াই

দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে গতকাল বুধবার হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তà§