গাজায় চলমান ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জাতিসংঘের অন্তত ২৯ জন কর্মী নিহত হয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) স্থানীয় সময় রবিবার এই তথ্য জানিয়েছে। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স(সাবেক টুইটার)-এ বলেছেন, ‘গত ৭ অক্টোবর থেকে গাজায় আমাদের ২৯ সহকর্মীকে হত্যা করা হয়েছে। বিষয়টি এখন নিশ্চিত।
আরো বলা হয় আমরা শোকাহত এবং শোকে আছি। আমরা একে অপরের পাশে আছি এবং পরিবারগুলোর সঙ্গে আমরাও শোকাহত।’
হামাস ইসরায়েলে হামলা চালানোর পর সংঘাত শুরু হয়। আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হামাস জানিয়েছিল।