মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া
খেলাধুলা মানুষকে আল্লাহর স্মরণ, নামায ও ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে, বিমুখ করে দেয়। খেলাধুলাতে সময়ের অপচয়, অর্থের অপচয় এবং আরো নানা অকল্যাণকর বিষয় রয়েছে। ইসলামে নিছক খেলাধুলায় মগ্ন থাকার অনুমোদন নেই; বরং শরীর সুস্থ রাখার জন্য পরিমিত ব্যায়াম ও শারীরিক কসরতের অনুমোদন রয়েছে। ব্যায়াম ও শরীরচর্চার জন্য অনেক উপায় রয়েছে— হাঁটা, দৌড়, সাঁতার, তীরন্দাজি, ঘোড়দৌড় কিংবা যেকোনো মেহনতি কাজ। এগুলো শরীয়তসিদ্ধ ও ফলপ্রসূ।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি ‘মাদরাসা ক্রিকেট’ চালুর প্রস্তাব করেছেন। কিন্তু দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটের চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, নিছক মাদরাসা শিক্ষার্থীদের শরীরচর্চার জন্য বিসিবি এমন উদ্যোগ নিচ্ছে না। বিসিবির মূল উদ্দেশ্য শারীরিক চর্চা নয়, বরং বাণিজ্য