হেলিকপটার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সঙ্গে একই হেলিকপটারে ছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানসহ আরো কয়েক জন কর্মকর্তা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারাও। গত রবিবার থেকে এ নিয়েই তোলপাড় বিশ্বের গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়া।
তবে আকাশপথে দুর্ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও প্লেন বা হেলিকপটার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শীর্ষ রাজনীতিবিদরা। তুলে ধরা হলো তারই কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা।
সুইডেনের প্রধানমন্ত্রী আরভিড লিন্ডম্যান
সুইডিশ রিয়াà¦