সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

হাটহাজারী মাদরাসায় চালু হচ্ছে ‘বায়োমেট্রিক হাজিরা’ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় ছাত্রদের হাজিরা গ্রহণের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক সভার ছুটি পরবর্তী তালেবে ইলমদের দরসে যথাযত উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে, বায়োমেট্রিক (চেহারা সনাক্তকরণ মেশিন) দ্বারা হাজিরা নেওয়া হবে এবং যাদের স্ক্যন করা হয়নি, তাদের নতুন করে স্ক্যন করা হবে। তাই প্রত্যেক তালেবে ইলমকে নোটিশে প্রদত্ত সময় অনুযায়ী স্ব-শরীরে দফতরে তা'লিমাতে উপস্থিত হয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া যাচ্ছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাজিরা দেয়া ব্যতীত বোর্ড অথবা মাদরাসার বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা কোন ভাবেই সম্ভব হবে না। পাশাপাশি এখন থেকে নিয়মিত এই পদ্ধতিতে হাজিরা নেওয়া হবে। কোন ছাত্র অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল করা হবে।

নাজেমে তালিমাত কর্তৃক প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) থেকে দফতরে তা'লিমাত কর্তৃক নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী শ্রেণি ভিত্তিক হাজিরা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ