সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

তাবলিগ জামাতের ‘জোড় ইজতেমা’য় যেভাবে যাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

৫৭তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রাত পোহালেই ঢাকার উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। প্রায় একমাসের স্বেচ্ছাশ্রমে উত্তরার ১৫ নং সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন খালি ময়দান জোড়ের জন্য প্রস্তুত হয়েছে। 

এই প্রথম বারের মতো যেহেতু সেখানে জোড় ইজতেমা হচ্ছে তাই অনেকেই ময়দানটি সঠিকভাবে চিনতে পারছেন না। কীভাবে যাবেন সেটিও বুঝতে পারছেন না। 

আরো পড়ুন>> রাত পোহালেই উত্তরার দিয়াবাড়িতে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’

ঢাকার উত্তরার ১৫ নং সেক্টর, ডিয়াবাড়ী, মেট্রোরেল স্টেশন (উত্তরা সেন্টার) সংলগ্ন মাঠে আয়োজিত এবারের জোড় ইজতেমায় বাস ও রেল যোগে যাওয়ার রাস্তা হলো-

রেল-
বাংলাদেশের যেকোনো স্থান থেকে বিমানবন্দর রেল স্টেশন। সেখান থেকে রাইদা বাসে উত্তরা ১২নং সেক্টর, খালপাড়, ভাড়া-১০/-টাকা। খালপাড় থেকে রিক্সা বা অটোতে উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন জোড়ের ময়দান ২০/-টাকা ভাড়া দিয়ে যাওয়া যাবে।

মেট্রোরেল-
মতিঝিল, প্রেসক্লাব, ফার্মগেট, মিরপুর থেকে ডিয়াবাড়ি উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন জোড়ের ময়দান।

বাস-
বাংলাদেশের যেকোনো স্থান থেকে উত্তরার হাউজ বিল্ডিং। সেখান থেকে রাইদা বাস বা লেগুনায় উত্তরা ১২নং সেক্টর, খালপাড়। খালপাড় থেকে রিক্সা বা অটোতে উত্তরা সেন্টার স্টেশন সংলগ্ন জোড়ের ময়দান ২০/-টাকা ভাড়া দিয়ে যাওয়া যাবে।

জোড় ময়দান

প্রসঙ্গত, সাধারণত বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এ জোড় ইজতেমায় তাবলীগের সব সাথীরা অংশ গ্রহণ করতে পারেন না। শুধুমাত্র তিন চিল্লার সাথীদের নিয়ে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা।

তিন চিল্লার সাথীদের মধ্য থেকে কিছু অংশ বিশ্ব ইজতেমার আয়োজনে টঙ্গীর ইজতেমার মাঠে কাজে যোগদান করেন। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠের যাবতীয় কাজ সম্পন্ন করেন তারা। আর বাকী সাথীরা বিশ্ব ইজতেমার দাওয়াত নিয়ে ময়দানে বেরিয়ে পড়েন।

আরো পড়ুন>> নির্বাচনে অংশ নেওয়ায় দলের কেন্দ্রীয় উপদেষ্টাকে অব্যাহতি দিলেন চরমোনাই পীর

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই পর্বে অনুষ্ঠিত হবে ৫৭ তম বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের  ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব  ৯ থেকে ১১ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় আলমী শূরাপন্থী মুসল্লিরা অংশ নেবেন। তিন দিনের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে ৪ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মাওলানা সাদ কান্ধলভির অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ