সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যথাযথভাবে বিচারকের দায়িত্ব পালন করে বিশেষ সম্মাননা পেলেন খ্যাতিমান ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান মুহাদ্দিস হাফেজ ড. ওয়ালীয়ুর রহমান খান।
আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক প্যানেলে প্রথম বারের মতো একজন বাংলাদেশি আলেম দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতার বিচারকার্য যথাযথ পালন করায় অনুষ্ঠানে তাঁকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
