
|
জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২২ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমি, জেদ্দার উদ্যোগে আয়োজিত বিশেষ ফিকহি সেমিনারে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন মুফতি মিযানুর রহমান সাঈদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্ক থেকে জেদ্দার উদ্দেশে সফর শুরু করেন। আগামী ৭ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) কেন্দ্রীয় সেমিনার কক্ষে এ বিশেষ ফিকহি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেমিনারে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন মুফতি মিযানুর রহমান সাঈদ। এতে সমসাময়িক বিভিন্ন ফিকহি বিষয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে। সেমিনারে অংশগ্রহণ ও সফরের সফলতার জন্য তিনি সবার আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তার সফর সফল ও কল্যাণময় হোক—এ জন্য সংশ্লিষ্টরা সবার কাছে দোয়া চেয়েছেন। আইও/ |