মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের বার্ষিক পুরস্কার বিতরণী ১৭ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার, মুগদা ক্যাম্পাসের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূর। 

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এজাজ আহমেদ পিপিএম এবং পাহাড়ি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম এন ইসলাম মুনির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া নেজামিয়া দারুল উলুম বেতুয়া, সিরাজগঞ্জের পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান, জামিয়াতুল মানহাল আল কওমিয়া, উত্তরার পরিচালক মুফতি কেফায়েতুল্লাহ আযহারী এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতি আজহারুল ইসলাম ও মুফতি এবিএম শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও অংশ নেওয়ার কথা রয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জামেয়া ওবাইদিয়া সোলতানিয়া ইসলামিক সেন্টার, চট্টগ্রামের পরিচালক ও হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা শেহাব উদ্দিন জমিরি, মারকাযুল হুফ্ফাজ ওয়াসসুন্নাহ আন্তর্জাতিক হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হক, আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিন সাদী এবং মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ার ইসলাম২৪.কমের সম্পাদক মাওলানা হুমায়ূন আইয়ূব, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, সাইফুরসের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান পিপিএম এবং মুগদা থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতিথিদের উপস্থিতি ও দোয়া শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত মূল্যবান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি আমন্ত্রিত অতিথিদের সময় করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ