রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফল আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

রোববার (৯ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রসচিব এবং প্রতিষ্ঠানপ্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের অনলাইন সেবা-১ কর্নারে গিয়ে ‘দাখিল পরীক্ষা ২০২৬’-এ ক্লিক করেও ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি ebmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘Dakhi eRPS2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করলে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমেও দাখিল পরীক্ষার ফল জানার সুযোগ থাকছে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ১৬১৪০ নম্বরে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে পাঠাতে হবে।

উদাহরণত, SSC Mad 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা অফিসে পরীক্ষার ফল পাওয়া যাবে না। পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন, এসএমএস ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।

এদিকে, দাখিল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ