ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবি, অনুদানভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আজ (৩ নভেম্বর) সোমবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যেই শুরু করা হবে। তবে এ আশ্বাসে আন্দোলনকারীরা সম্পূর্ণ সন্তুষ্ট নন।
গত ১২ অক্টোবর থেকে এই আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৯ অক