মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত মার্সেলো বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরো বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত মার্সেলো জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ