রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আলমডাঙ্গায় পলাশি দিবসের আলোচনাসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ ২৩ জুন। ঐতিহাসিক পলাশী দিবস। বাঙালি জাতির পরাজয়ের এক বেদনাবহ দিন। আজ বাদ আসর নিমগ্ন পাঠাগারে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কবি আহমাদ কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে পলাশী যুদ্ধের ইতিহাস ও শিক্ষা নিয়ে আলোচনা করেন কবি তামিম হোসাইন ডালিম, কাজল আহমেদ ও নাদিউজ্জামান রিজভী। 

সবশেষে আলোচনা করেন শায়খ ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে বলেন, পলাশীর পরাজয়কে বাঙালি জাতির পরাজয় বলা হলেও এ পরাজয় মূলত ছিল মুসলিম জাতির। কেননা বাঙালি হিন্দু এ পরাজয়ে কিছু তো হারায়ই না। বরং শাসকগোষ্ঠীর আনুকূল্য পেয়ে রাতারাতি আঙুল ফুলে বটগাছে পরিণত হয়। আর বাঙালি মুসলমানরা শাসকগোষ্ঠীর সীমাহীন নিপীড়ন ও নিষ্পেষণে মাটিতে মিশে যায়। তারা সেই পরাজয় থেকে আজও মুক্তি পায়নি। যদিও তাদের ভূখণ্ড স্বাধীন হয়েছে, তারা লাভ করেছে রাজনৈতিক বিজয়। নানা ক্ষেত্রে তাদের পরাজিত অবস্থান এখন প্রকটভাবে দৃশ্যমান। 

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহমেদ, তাওহিদ খান, রোহান, সাব্বির, আবু শুয়াইব শিমুল, বেলায়েত হোসেন বিপু, মুহাম্মাদ আব্দুল্লাহ, তাইহান, ওয়াজি, সামিউল, আলনাঈম বিশাল, রহমতুল্লাহ, মাহিন, ফারহান প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ