সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

তানযিমুল উলামা ওয়াল আইম্মাহর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর তিন থানার ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম 'তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ আঞ্চলিক বাের্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 রাজধানী ঢাকার মেরাজ নগরে অবস্থিত জামেয়া ইসলামিয়া ইবরাহীমিয়া মাদ্রাসায় আজ সকাল ১০টায় এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সভাপতিত্ব করেন আল্লামা রশিদ আহমাদ সভাপতি, তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েখ আজীমুদ্দীন, শাইখুল হাদীস, জামেয়া নূরীয়া, কামরাঙ্গীরচর, ঢাকা।
তানযিমভুক্ত প্রায় ৩৮ টি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী ২০২৪/২৫ শিক্ষাবর্ষে ৮ম আঞ্চলিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মেধাতালিকায় উত্তীর্ণ ১৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

আগামীতে ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়নে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ এর সেক্রেটারি মুফতি শফিক সাদী।

মুফতি হাফিজ আহমদ আমিনীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা শোয়াইব আহমাদ , মুফতি আবদুল হান্নান, মাওলানা বেলাল হুসাইন ফারুকী, মাওলানা আহমদ শফী ফুয়াদসহ তানযিমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ