মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেফাক পরীক্ষায় রাজধানীর দিলুরোড মাদরাসার ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের বেফাক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসা। সারাদেশে চতুর্থ ও ঢাকা সিটিতে সবার শীর্ষে রয়েছে মাদরাসাটি। মেধা তালিকায় মাদরাসাটির শিক্ষার্থীরা সর্বমোট ১৫৯টি স্থান দখল করে নিয়েছেন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষার এ ফলাফল গত ২৭ মার্চ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। 

শুধু এবারই নয়, দিলু রোড মাদরাসা বরাবরই ভালো ফলাফল করে থাকে। শিক্ষার্থীদের পড়াশোনা ও আদব-আখলাকের দিকে সর্বোচ্চ জোর দেওয়া হয় এই মাদরাসায়। 

ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসার পরিচালনায় রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাউদ্দীন। এই ঈর্ষণীয় ফলাফলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ