সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

বেফাকের পাঠ্যপুস্তক এজেন্ট সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্যান্য বছরের মতো এ বছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৪ রমজান ১৪৪৬ অনুষ্ঠিত হয়ে গেল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর প্রকাশনা বিভাগ আল বেফাক পাবলিকেশন্স এর এজেন্ট সম্মেলন ও সর্বোচ্চ বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার সকাল ১১ টায় বেফাক সংলগ্ন গ্র্যান্ড শাহ জাহান কনভেনশন হলে বেফাকের মুহতারাম সভাপতি আল্লামা মাহমুদুল হাসান দা. বা.-এর সভাপতিত্বে সম্মেলনে দিক নির্দেশনামূলক আলোচনা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী, সহ সভাপতি মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, কোষাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান প্রমুখ উলামায়ে কেরাম।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে কওমি শিক্ষাবোর্ড বেফাক। 

আলোচনায় বেফাক নেতৃবৃন্দ বলেন, ইলমে দীনের খিদমত ও প্রসারের নেক নিয়‍্যতেই রমজানের দিনে আপনারা সারাদেশ থেকে কষ্ট স্বীকার করে এখানে তাশরীফ এনেছেন। দেশের সর্ববৃহৎ কওমী শিক্ষাবোর্ড বেফাক দক্ষ ও যোগ্য আলেম তৈরির জন্য পুস্তক প্রকাশের যে খেদমত আঞ্জাম দিচ্ছে, আপনারাও এর গুরুত্বপূর্ণ অংশীজন। শুরু থেকেই বাজারদরের চেয়ে অভাবনীয় কম মূল্যে সেবার মনোভাব নিয়ে বেফাক পাঠ্যপুস্তক পরিবেশনে সচেষ্ট। নতুন আঙ্গিকে রচনা, সংকলন ও পরিমার্জনের ভেতর দিয়ে সহসাই বেফাক তার পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে।

আলোচনায় বেফাকের মুরব্বীগণ, আকীদা-বিশ্বাস ও চেতনার দিক দিয়ে দেওবন্দের ভাবধারায় শিক্ষার্থীদের গড়ে তোলা এবং তাদের অভিন্ন চিন্তা ও মনন তৈরির জন্য বেফাকভুক্ত সব মাদরাসায় বেফাকের বই পড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, শিশু শ্রেণী, মকতব, নূরানীসহ প্রতিটি পর্যায়ে বেফাকের পাঠ্যপুস্তক থেকে পাঠদান বেফাকভুক্ত মাদরাসাসমূহের অবশ্যকর্তব্য।

বেফাক প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাওলানা নাঈমুদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে সারাদেশ থেকে আগত দুই শতাধিক এজেন্ট ও পরিবেশকের মধ্য থেকে প্রতিনিধিরা মতামত পেশ করেন। প্রথম পুরস্কারপ্রাপ্ত পুস্তক বিক্রেতা রাজধানীর বাংলাবাজার আল হোহাইন প্রকাশনীর জনাব আশরাফ হোছাইন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ বছর সর্বোচ্চ বই বিক্রয়ের জন্য কথাক্রমে ১ম, ২য় ও ৩য় পুরস্কার লাভ করেন আল হোছাইন প্রকাশনী, আফজাল বুক হাউস ও জমজম কুতুবখানা। বেফাকের ঐতিহ্য অনুযায়ী প্রতি বিভাগের বিক্রয় টার্গেট পূরণকারী সর্বোচ্চ পুস্তক বিক্রেতা লাইব্রেরীকেও পুরস্কার প্রদান করা হয়। তন্মধ্যে এ বছর পুরস্কার প্রাপ্ত বিভাগ হচ্ছে ঢাকা, মোমেনশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী। এছাড়াও সম্মেলন স্মারক হিসাবে সকল এজেন্ট ও পরিবেশককে আরবি ডায়াল, বেফাকের ১১ তলা নতুন ভবনের নকশা ও লগো সম্বলিত দেওয়াল ঘড়ি উপহার দেওয়া হয়।

সম্মেলনে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বেফাক প্রকাশনা সাব কমিটি ও সম্পাদনা পরিষদের সদস্যসহ বিশিষ্ট উলামা, চিন্তাবিদ ও সুধীবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ