শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে এই তথ্য জানান তিনি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। এখন পর্যন্ত যে সব বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে, তার ভিত্তিতেই ফলাফল প্রস্তুত করা হবে।

তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলোর পরীক্ষা না নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের দাবিকে মেনে নিয়েছে। তাই এসব পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে হাজারও এইচএসসি পরীক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা বাতিলের দাবি জানায়। তারা বলেন, ‘‘এরইমধ্যে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হোক।’’ আন্দোলনকারীরা উল্লেখ করেন যে, পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেকেই আহত হয়েছেন এবং তাদের প