বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮


বাজেট নিয়ে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠক সোমবার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আসন্ন অর্থবছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভা আগামীকাল সোমবার (৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্র জানায়, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বাজেটের অগ্রাধিকার, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে জনগণের স্বার্থ ও জাতীয় প্রয়োজনকে কীভাবে অধিকতর গুরুত্ব দেওয়া যায়, সে বিষয়েও মতামত তুলে ধরবেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি, সাবেক আমলা, গবেষক ও সমাজের বিভিন্ন স্তরের নাগরিকদের অংশগ্রহণের কথা রয়েছে। আয়োজকদের আশা, আলোচনায় উঠে আসা মতামত ও সুপারিশ দেশের অর্থনৈতিক নীতি ও বাজেট প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর শফিকুল কবির মিলনায়তনে সকাল ১০টায় এ গোলটেবিল বৈঠক শুরু হবে।

অনুষ্ঠানটি কভার করতে গণমাধ্যমের প্রতিনিধি ও ফটোসাংবাদিকদের উপস্থিত থাকার জন্যও আহ্বান জানিয়েছে আয়োজকরা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ