বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

প্রবল বৃষ্টির কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সদরঘাটে ভারী বৃষ্টির কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৬মে) বেলা সোয়া ১২টায় নৌপরিবহন মন্ত্রণায়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য জানান।

এদিকে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। ঈদকে সামনে রেখে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় ঘরমুখো হাজারো যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সঙ্গে প্রবল বৃষ্টি হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপার করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট ও আরিচা কাজিরহাট নৌরুটে মোট ২৬টা ফেরি ও ৩২টি লঞ্চ এবং ৬৭ স্পিড বোর্ড চলাচল করে।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ