বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা কুরবানি: গ্রামীণ অর্থনীতির মৌসুমি প্রাণশক্তি ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

পদ্মা নদীতে গরু বোঝই ট্রলারডুবি, ২৩ গরুসহ ব্যবসায়ী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় ২৩টি কোরবানির গরুসহ এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিখোঁজ ব্যবসায়ীর নাম আইয়ুব আলী (৪৫)। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সালিপুর গ্রামের মৃত আব্দুর রহমান মিস্ত্রির ছেলে।

পুলিশসূত্রে জানা গেছে, ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে ২০ জন ব্যবসায়ী ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পদ্মা সেতুর নিচে ডুবে যায়। এতে ২০ জনের মধ্যে ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব আলী নিখোঁজ হন। ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে পাঁচটি জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি স্রোতে ভেসে গেছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, প্রতিকূল আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ