বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

নদী ভাঙনের কবলে তিস্তাপাড়ের জনগণ, মানবেতর জীবন যাপন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রতিবছরের মতো এবারও তিস্তার ভয়াবহ ভাঙনের ফলে চরম ভোগান্তিতে পড়েছে নদীর তীরবর্তী জনগণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মওলানা ভাসানী তিস্তা সেতু সড়কের প্রায় ১০০ মিটার পূর্ব পাশে কঞ্চিবাড়ী ইউনিয়নের শখের বাজার ও কালির খামার এলাকায় গত ৫-৬ দিন ধরে এ ভাঙন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, গত পাঁচ-ছয় দিনের টানা ভাঙনে ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন স্থানীয় অনেকে। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। কেউ-বা আশ্রয় নিয়েছে আত্মীয়ের বাড়ি। কারো-বা ঠাঁই রাস্তার ধারে পলিথিনের তাবু।

স্থানীয়দের দেয়া তথ্যমতে, শখের বাজার ও কালির খামার এলাকায় অন্তত শতাধিক পরিবার এখন নতুন করে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এর আগেও একাধিকবার তারা নদীভাঙনের শিকার হয়েছেন। প্রতিবারই ঘরবাড়ি হারিয়ে নতুন করে ঘর তুললেও আবারও সব হারাতে হচ্ছে। অনেক পরিবার ঋণ করে ঘর তুলেছিল, সেই ঘরও এখন নদীগর্ভে চলে যাচ্ছে।

তাদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই তিস্তার ভাঙনে সর্বস্ব হারাতে হয় নদীপাড়ের বাসিন্দাদের। কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ বা কার্যকর প্রতিরক্ষার কোনো ব্যবস্থাই দেখা যাচ্ছে না।

এ বিষয়ে কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার জানান, ভাঙনকবলিত এলাকায় এখনো ত্রাণের পর্যাপ্ত ব্যবস্থা করা যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, ভাঙনপীড়িত মানুষের জন্য দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হবে। পুনর্বাসনের বিষয়টি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ