নিজস্ব প্রতিবেদক
রাজধানী—ঢাকার উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শাকিবুল ইসলাম শাকিব দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার। তিনি, ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। আর রবিউল ইসলাম রাজু—দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। তিনি, গোপালগঞ্জ জেলা সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। শাকিব উত্তরখানের মাজার এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
দুর্ঘটনার বিবরণ দিয়ে প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর ওরফে সুখেà
