বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় শারীরীকভাবে নির্যাতনের অভিযোগে আলম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে রয়েছে।

ধর্ষণ চেষ্টাকারী আলম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। সে শার্শার সরুপদাহ গ্রামের জহরগাজীর ছেলে।

শনিবার (২৩ মে) রাত ১ টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে শুক্রবার সকালে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

শিশুটির দাদি জানান, কাটি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী একটি টোং ঘরে নিয়ে যায় আলম। পরে শিশুটিকে যৌন নির্যাতন করতে জামা কাপড় খুলে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়ে আহত করে। পরে শিশুটির চিৎকারে রাস্তার লোক এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষণ চেষ্টাকারী আলমকে গ্রেফতার করে। এদিকে শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশিরা।

শার্শা থানা পুলিশের ওসি মারুফ হোসেন জানান, অভিযোগের সত্যতা পেয়ে তিনি আসামী আলমকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। শিশুটি পরিবারের সাথে পুলিশের আশ্রয়ে আছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ