শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট আলেম, পুটিজুড়ি ইসলামিয়া আরাবিয়া মাদরাসার পরিচালক হাফেজ কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের আদিত্যপুর এলাকায় মাছবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় মাছবাহী ট্রাকটি সড়কের নিচে পড়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ