বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য্য র‌্যাব-৯–এ কর্মরত ছিলেন। তার কনস্টেবল নম্বর ৬৯১৭৯০।

র‌্যাব-৯ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে দায়িত্ব পালনকালে কোতোয়ালী থানার ক্বিনব্রিজসংলগ্ন এলাকায় ছিনতাইকারীর হামলার শিকার হন ইমন আচার্য্য। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে হাসপাতালের আইসিইউ-২–এ চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, ইমন আচার্য্য দীর্ঘদিন ধরে র‌্যাব-৯ সিলেটে কর্মরত ছিলেন। ঘটনার পর আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ