বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের দিনে পরীক্ষা: দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫! থেমে নেই ইসরায়েলি বিমান হামলা: নিহত আরও দুই ফিলিস্তিনি শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন

শেষ মুহূর্তে ধর্মমন্ত্রীর উদ্যোগে হজে যেতে পারলেন দুই যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র হজ পালনে সৌদি আরব যাত্রা অনিশ্চয়তায় পড়ে যাওয়া দুই হজযাত্রীর শেষ পর্যন্ত হজযাত্রা নিশ্চিত করেছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শেষ মুহূর্তে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে তাদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজ কার্যক্রম প্রায় শেষ হওয়ার সময়ে ওই দুই হজযাত্রী নানা জটিলতায় পড়েন। এ কারণে তাদের সৌদি আরব যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর অনেক দায়িত্বশীল ব্যক্তি ঢাকার বাইরে অবস্থান করলেও ধর্মমন্ত্রী নিজেই বিষয়টি সরাসরি তদারকি করেন।

দুই হজযাত্রীর টিকিট ও প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করেন। পাশাপাশি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেন বলে জানা গেছে।

এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাতেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন ধর্মমন্ত্রী। সংশ্লিষ্টরা জানান, প্রায় সাড়ে তিন লাখ টাকা সংগ্রহের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততায় শেষ পর্যন্ত দুই হজযাত্রীর সৌদি আরব যাত্রা নিশ্চিত করা হয়।

পরবর্তীতে তারা বাংলাদেশের সর্বশেষ হজ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, শেষ মুহূর্তে সৃষ্ট জটিলতায় দুই হজযাত্রীর যাত্রা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। বিষয়টি জানার পর ধর্মমন্ত্রী অত্যন্ত আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তারা বাংলাদেশের সর্বশেষ ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব রওনা হয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ