শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটায় অনুষ্ঠিত জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জানাজায় আরো অংশ নেবেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

গতকাল ভোরে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শোকবার্তা দেন। সন্ধায় দলের সিনিয়র নায়েবে আমীরের নেতৃত্বে একটি উচ্চপ্রতিনিধি দল গুলশানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক শোকবার্তা জানান। তারই ধারাবাহিকতায় আজকে জানাজায় অংশ নিচ্ছেন দলের উচ্চ প্রতিনিধি দল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ