মহাখালী টিভি গেটের পাশে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এই ঘটনা ঘটে।
আহত নাজিম উদ্দিন জানান, একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। বিকেলে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। তখন ১০-১২ জন মুখোশধারী সাইটের ভেতর ঢুকেন। এরপর তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যান।
এরই মধ্যে ২-৩ জন তাকে ঝাপটে ধরেন। পাশে থাকা তিনজন পিস্তল বের করে গুলি ছোড়েন। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। এরপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যান।
তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটি নিয়ে গেছেন। পরে আহত অবস্