জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ পোস্ট ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে ইয়াছিন ভুঁইয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভুঁইয়া (৩৪) কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভুঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন ভুঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন এবং মন্তব্যে তাকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র-জনতা তীব্র ক্ষোভ প্রকাশ ক