বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


প্রাথমিকে শাটডাউন, শিক্ষকদের ছাড়াই পরীক্ষা দিলো শিশুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেই ফেনীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। তবে হলে শিক্ষক নয়, অভিভাবকদের উপস্থিতিতেই পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের।

আজ বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফেনীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সহকারী শিক্ষকরা বিদ্যালয়ের অফিসকক্ষে বসে কর্মসূচি পালন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষার হলে প্রশ্ন ও উত্তরপত্র বিতরণ করছেন। আর শিক্ষার্থীরা যে যার মতো করে পরীক্ষা দিচ্ছেন। আবার কোনো কোনো হলে পরীক্ষা নিতে সহযোগিতা করছে অভিভাবকরা। পরীক্ষায় শিক্ষার্থীদের প্রশ্ন বুঝতে সমস্যা হলেও হলে শিক্ষক না থাকায় যে যার মতো করে খাতায় উত্তর লিখছেন।