বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


শিক্ষার পাশাপাশি সামাজিক সংস্কারও জরুরি: মাওলানা সৈয়দ আসজাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ.-এর সন্তান এবং জমিয়তে উলামায়ে হিন্দ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সৈয়দ আসজাদ মাদানী বলেছেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষা যেমন সমাজের জন্য অপরিহার্য, তেমনি সামাজিক সংস্কারও আমাদের জন্য অত্যন্ত জরুরি।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের কোলাপাড়ায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে ‘সামাজিক সংস্কার ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদরাসাটির শুরা কমিটির অন্যতম সদস্য ও ঢাকার আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।