বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮


টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আশরাফ আলী (৬০), পিতা আব্দুল হাকিম। তাঁর বাড়ি কেন্দুয়া, জামালপুর সদর, জামালপুর। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

শনিবার (২৯ নভেম্বর) জোড় ইজতেমার দ্বিতীয় দিনে আল্লাহর রাস্তায় দাওয়াত, তালিম ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই পাঁচ দিনের কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। ৬৪টি জেলা থেকে প্রায় দুই লাখ পুরোনো সাথী ও সময় লাগানো ওলামায়ে কেরাম ইতোমধ্যেই টঙ্গীতে উপস্থিত হয়েছেন বলে জানান হাবিবুল্লাহ রায়হান।

এ নিয়ে এবারের জোড় ইজতেমায় মোট তিনজন মুসল্লির মৃত্যু হলো। জোড় ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর ইজতেমা ময়দানে দেশের বিভিন্ন জেলা থেকে পুরানা সাথীদের ঢল নেমেছে। মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ জোড় ইজতেমা নয়, বরং বিশাল বিশ্ব ইজতেমার আবহে পরিণত হয়েছে।