দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল—জামিয়া আল—ইসলামিয়া পটিয়ার আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন অত্যন্ত ভাবগম্ভীর ও আত্মিক আবহে সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার, ২৭ নভেম্বর বাদ জোহর জামিয়ার শাইখুল হাদিস ও প্রধান মুফতী আল্লামা মুফতি শামসুদ্দীন জিয়ার বয়ান ও বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। দুই দিনব্যাপী এই মহাসম্মেলন আজ শুক্রবার (২৮ নভেম্বর) আসরের পূর্বে জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি আবু তাহেরী কাসেমী নদভীর দিকনির্দেশনামূলক বয়ান ও আবেগময় মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি লাভ করে।
এবারের সম্মেলনে সারাদেশের বিভিন্ন জেলা—উপজেলা থেকে আগত তৌহিদী জনতার যে ঢল নেমে আসে, তা সত্যিই অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করেছে। উপচেপড়া জনসমাগমে পুরো ক্যাম্পাস ও আশপাশের অঞ্চল সরব হয়ে ওঠে। আয়োজক ও আগত আলেম সমাজের মতে, জামিয়ার ইতিহাসে এতো বিপুল মানুষের উপস