হাদিসশাস্ত্রের দরসে টানা ৫৪ বছর ধরে এক অনন্য মাইলফলক গড়েছেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ.-এর অন্যতম শাগরেদ ও খলিফা শায়খুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী। সহিহ্ বুখারির দরস প্রদানের এই দীর্ঘ ও ধারাবাহিক ইলমি খেদমতকে কেন্দ্র করে তাকে দেওয়া হচ্ছে ঐতিহাসিক সংবর্ধনা। তার শাগরেদদের উদ্যোগে আয়োজিত এ আয়োজন ইতোমধ্যেই দেশের আলেম, ছাত্রসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেটের সুলতানপুর মাদরাসা ময়দানে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তাকে কেন্দ্র করে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশ