আল্লাহ সম্পর্কে ভয়াবহ মন্তব্যের জেরে এক মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েকজন বাউল কথিত তৌহিদি জনতার হাতে মারধরের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে যখন বাউল সম্প্রদায় আলোচনার তুঙ্গে তখন পুরুষ বাউলদের সম্পর্কে গুরুতর এক অভিযোগ তুললেন এক নারী বাউল শিল্পী। তিনি দাবি করেছেন, পুরুষ বাউলরা বিছানায় ডাকেন। সেই ডাকে সাড়া দিলে নারী বাউলরা গানের প্রোগ্রাম পান। না হলে তাদের কেউ ডাকে না। তবে তিনি সুনির্দিষ্ট কারও কথা উল্লেখ করেননি।
পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক এই অভিযোগটি করেছেন বাউল শিল্পী হাসিনা সরকার। তিনি এক ভিডিও বার্তায় এই দাবি করেন। তার সেই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
হ