কক্সবাজার শহর থেকে তকী তাজওয়ার (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। দ্রুত সময়ের মধ্যে মুক্তিপণ না পাঠালে ওই ছাত্রকে অপহরণকারীরা হত্যা করবে বলেও দাবি করা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে অপহৃত তকী তাজওয়ারের পরিবার।
তকী তাজওয়ার চাচা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সমকালকে জানান, তকী চকরিয়া উপজেলার বরইতলী এলাকার মৃত মোহাম্মদ নোমানের ছেলে। বর্তমানে সে কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে। সে ওই এতিমখানায় থাকে। গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বার্মিজ মার্কেট এলাকায় রাস্তা থেকে হঠাৎ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে কালো গ্লাসের একটি মাইক্রোবাসে তুলে নেয়।
বিষয়টি জানার পরপরই পরিবারের লোকজন বিভিন্নভাবে খুঁজতে থাকে। এরইমধ্যে রোববার সন্ধ্যা ৬টার দিকে ফোনে তকীর ভাইয়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ৩০ হাজার টা