আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ–ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আলী উসমান।
সমাবেশে বক্তারা বলেন, অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে। ঠিক সেভাবেই ইসকনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে ইসকন। সারা দেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দে