নিখোঁজের একদিন পর মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদের খতিব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হ্যালিপ্যাড এলাকায় সড়কের পাশে একটি গাছে শিকল দিয়ে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে। তবে কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না তিনি।
হাসপাতালের বিছানায় মুফতি মহিবুল্লাহ জানান, গতকাল বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি এম্বুলেন্সে পাঁচ জন এসে তার মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। পরে তাকে অমানবিক নির্যাতন করে তারা। তাদের