বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফাসিয়াতালা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের সন্ধান মিলেছে। নিখোঁজের তিন দিন পর খুলনার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে তাদের বাড়িতে আনা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির মধ্যে তারা মাদরাসা থেকে নিখোঁজ হয়েছিল।
উদ্ধার হওয়া ছাত্ররা হলেন — মোরেলগঞ্জ উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের মামুন হোসেনের ছেলে নাসিম মাহমুদ সিয়াম (১৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. রিফাত (১৬)।
দু’জনই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং ইতোমধ্যে কোরআনে