বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

অবমাননার প্রতিবাদে জাবিতে কোরআন বিতরণ, প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন মাজিদ অবমাননার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষদের সামনে কোরআন বিতরণ, তেলাওয়াত, নাশিদ ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।

কর্মসূচি শুরু হয় কলা অনুষদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে- শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলা অনুষদে এসে মিছিল শেষ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতি, হল সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

অবস্থানকালে মহড়া-তেলাওয়াত ও নাশিদের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা কখনও শান্তিপূর্ণভাবে কোরআন পাঠ করেন, কখনও প্রতিবাদী স্লোগান দেন।