শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। 

কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস কাসেমী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল আমিন।

প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন। এছাড়া বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলী।

হেদায়াতি বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল মমিন শেরেজাহান, মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব ও ইহতেসাব কার্যক্রম প্রশিক্ষণের অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ