সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সংগীত শিক্ষক নিয়োগের প্রতিবাদ এবং সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ময়মনসিংহের বৃহৎ ধর্মীয় সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ময়মনসিংহের টাউন হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইত্তেফাকুল উলামার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় শারীরিক শিক্ষা ও সংগীত বিষয়ে সহকারী শিক্ষক পদ থাকার কথা বলা হয়েছে। ৮০ শতাংশ নারী ও পোষ্য কোটা বাতিল করে গ