গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ঢাকায় হবে বিক্ষোভ সমাবেশ।
গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের নতুন এ কর্মসূচির কথা জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
রাশেদ খান বলেন, শনিবার দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করবে। পাশাপাশি বিকেল ৩টায় ঢাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাঁধে। সে সময় নুরের ক