বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মডেল মসজিদের ছাদ ঢালাইয়ে দুই বার ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এর আগে গত ৬ আগস্ট ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে। ছাদ ধসের ঘটনার পর গণপূর্ত বিভাগের উচ্চ পর্যায়ের টিম এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রকৌশলী নৃপেন পাল বলেন, প্রথম দফায় ঢালাইয়ের পর প্রচুর বৃষ্টি হয়। ফলে নিচের মাটি সরে গিয়ে সাইট ধসে পড়ে। ফলে ছাদও ধসে পড়ে যায়। এবার ঢালাইয়ের শেষ পর্যায়ে এসেও হঠাৎ সাটারের খুঁটি স্লিপ করে। এতে পুরো ঢালাই একদিকে গিয়ে পড়ে যায়। শ্রমিকরা লাফিয়ে আত্মরক্ষা করেন।

তিনি আরও বলেন, বারবার সাটারের খুঁটি পরীক্ষা করা হয়েছে। এগুলো ওয়েল্ডিং করা ছিল। গণপূর্ত বিভাগের কর্মকর্তারাও বারবার চেক করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যান্য এলাকায় মসজিদের কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। অথচ বানিয়াচংয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ঝিমিয়ে চলছে কাজ। এরই মধ্যে দুইবার ছাদ ধসে পড়েছে। ছাদ ধসের ঘটনাটি তদন্তের দাবি জানান তারা। তদন্তে