নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো.সুজন মাহমুদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতের গুরুত্বর আহত করা হয়েছে। ছুরিকাহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, গতকাল বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত ১০টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে (২৬) স্থানীয় লোকজন মারধর করে পুলিশে হস্তান্তর করে। রিমন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ শ্রমিক।
আহত সুজন উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের বড় বাড়ির মো.খান সাহেবের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।
স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাতে উপজেলার উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে সুজনকে ডেকে নেয় রিমনসহ তিন যুবক। সেখানে পূর্বশক্রতার জের ধরে তাদের মধ্যে কথাকাটাক