বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


নড়াইলে নির্বাচন কর্মকর্তার ঘুষের প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ ২জনকে গ্রেফতার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের ঘুষ নেয়ার প্রতিবাদ করায় পুরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ বিএনপি নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (১ মার্চ) বিকেলে কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। 

নির্বাচন কর্মকর্তার বিচারসহ দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কারাবন্দী দুইজনের অবিলম্বে মুক্তি দাবি করেন এলাকাবাসী। গ্রেফতার দুইজন হলেন- পুরুলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনিস শেখ এবং পুরুলিয়া ইউনিয়ন বিএনপি ও চাঁচুড়ী বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক মিল্টন মোল্যা।